দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোজেঁর ৪ দিন পর মোঃ নুরুউদ্দিন(২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
শুক্রবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নুরউদ্দিন খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আলোকডিহি গ্রামের রজব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে এলাকাবাসী তার বাড়ির পাশে একটি পুকুরে মরদেহটি দেখতে পেলে খানসামা থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে মরদেহ পাঠিয়ে দেয়।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বাড়ির পাশের বুড়ির হাটে তার মুদিখানার দোকান করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসে না নুরুউদ্দিন, অনেক খোঁজাখুজির পরেও তার খোঁজ না পেলে গত ২৯ সেপ্টম্বর খানসামা থানায় একটি সাধারন ডায়রি করেন তার পিতা রজব আলী অবশেষে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মরদেহ উদ্ধার হলে সেই মরদেহ নরুউদ্দিনের মরদেহ বলে সনাক্ত করে পরিবারের সদস্যরা।
খানসামা থানার ওসি আব্দুল মতিন সরকার প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন জানান মরদেহ ময়না তদন্তের পর তার মৃত্যুর বিষয়ে জানা যাবে।
তারিক/এসএম





