কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

সোমবার দুপুরে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ও সহকারী কমিশনার (ভূমি) নাশকতার অভিযোগে ৩ জনকে ২বছর ও ১ জনকে ১ বছরের সাজা প্রদান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। সাজা প্রাপ্তরা হলো- তালবাড়িয়া ইউপির রানা খড়িয়া গ্রামের আবুল সর্দ্দারের ছেলে আজম সর্দ্দার (৩২), উসমানের মালিথার ছেলে নুর ইসলাম (৪৩), মকছেদ আলীর ছেলে মাহবুল (৪০) ও ইয়াকুব মোল্লার ছেলে বাপ্পিকে (২২) সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।  

ইআর