ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের অতিদ্রুততার সঙ্গে গ্রেফতারের দাবিতে শুক্রবার সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ, সিলেট। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেলে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে।
গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু জানান, শুক্রবার ছাত্র-শিক্ষক-জনতার সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। অনন্ত বিজয়ের হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে সিলেট নগরীর সুবিদবাজারস্থ নুরানী ১২/১৩ নম্বর বাসা থেকে বেরিয়ে ছাতকের জাউয়াবাজারস্থ পূবালী ব্যাংকে যাওয়ার পথে বাসার সামনে চার ঘাতক চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে অনন্তকে। এ ঘটনায় তার বড় ভাই রত্নেশর দাম বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেছেন।
এএইচ





