হরতাল সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইস্টার্ন মল্লিকা থেকে এ মিছিলটি বের করে তারা।
জানা যায়, মিছিলটি ইস্টার্ন মল্লিকা থেকে শুরু হয়ে নিউ মার্কেটের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিল থেকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মিছিলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতুর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন করিম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাইনুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, বাশার সিদ্দিকী, রনিক, মামুন খান, রাকিবসহ ৩০-৪০ জন ছাত্রদল কর্মী।
জেএ





