খুলনা জেলার ৮ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪৬ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের মধ্যে ২ জন বিএনপি ও ২ জন সেচ্ছাসেবক দলের সদস্য। অন্যরা বিভিন্ন মামলার আসামি।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু।
এআর





