প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগদান করতে চারদিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে বাকু হায়দার আলিয়েভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।

আজারবাইজানের রাজধানী বাকু শহরে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী আলি আহাম্মেদভ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।

পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ বাকুর হোটেল হিল্টনে নিয়ে যাওয়া হয়। আজারবাইজান সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।

এর আগে, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৪টায় বাকুর উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

এমআর