ঢাকা-ময়মনসিহং মহাসড়কের শ্রীপুরে গাড়িচাপায় অজ্ঞাতনামা এক নারী শ্রমিক (৩০) নিহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ এলাকার আদিল ডায়িংয়ের সামনে এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার আদিল ডায়িংয়ের অজ্ঞাত নামা নারী শ্রমিকরাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় নিহত হয়।

এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

কেএইচ