সিলেটে শিশু শেখ সামিউল ইসলাম রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে যখন সারাদেশ উত্তাল। তখন মুখ খুললেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় তার ফেসবুক স্ট্যাটাসে ঐ হত্যাকারীদের দানব বলে আখ্যায়িত করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

বুধবার রাতে জয় তার ফেসবুকে পেজে লিখেছেন, রাজনের ওপর নির্মম অত্যাচার এবং তার হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে আমাদের পুলিশ। রাজন ছিল একজন অবোধ শিশু। এই দানবদের সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত।

জয় আরও লিখেন, এই প্রেক্ষিতে আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দ্রুত তৎপরতার উল্লেখ করছি- যার ফলে জেদ্দায় পলাতক একজন সন্দেহভাজন আসামি ধরা পড়েছে।

এ জন্য সৌদি সরকার এবং ইন্টারপোলকেও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সজীব ওয়াজেদ জয়।

এআই/