রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণে সরবত আলী (৩৫) নামে এক পথচারী আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। সরবত আলী পেশায় প্রাইভেট কারচালক।

সরবত আলীর সহকর্মী বাবুল আহমদ জানান, রাস্তার পাশে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ককটেল বিস্ফোরিত হলে তা সরবত আলীর বুক, পেট ও বাম হাতে লেগে আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ককটেলে আহতর বিষয়টি নিশ্চিত করেছেন।

এআর