গাজীপুর মহানগরের চান্দনা ইসলামী ব্যাংক চৌরাস্তা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস আগুন নিযন্ত্রণ করে। আগুনে ব্যাংকের জেনারেটরসহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা হয়নি।

ঢাকা,৯ জুলাই ( টাইমনিউজবিডি.কম) // জেএ