কুষ্টিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বর্ষবরণ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।
র্যালিতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহ অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ এ র্যা লিতে উপস্থিত ছিলেন।
জেএ





