উত্তর বাড্ডায় তোবা গার্মেন্টসে শ্রমিকদের ভেতরে রেখে মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, রাতে কোনো এক সময়ে এ তালা লাগিয়ে দেয়া হয়। তবে কে বা করা লাগিয়েছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভবনের নিরাপত্তাকর্মীরা তালা লাগাতে পারে। তবে ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত মে মাস থেকে বেতন ও ভাতা ছাড়াই কাজ করছিলেন তোবা গ্রুপের প্রায় ১৬০০ শ্রমিক। ঈদের বোনাসসহ তিন মাসের বকেয়া বেতন হিসেবে ৭ কোটি টাকার বেশি পাওনা পরিশোধের জন্য কয়েক দফা বৈঠক করেও কোনো লাভ হয়নি শ্রমিকদের।
সর্বশেষ বেতন ও বোনাসের দাবিতে রাজধানী বাড্ডায় ঈদের আগের দিন সোমবার সন্ধ্যা থেকে কারখানার ভেতরেই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তোবা গ্রুপের শ্রমিকরা।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





