রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিঅ্যান্ডএফ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ করেই সিঅ্যান্ডএফ এলাকার হাবিব ক্যান্টিনের কাছে আগুনের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কয়েকটি সিঅ্যান্ডএফ এর বসার স্থান পুড়ে যায়। ২টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়।
জেএ





