যশোরের বেনাপোলের পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অপুকে রামদাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬।

বেনাপোলের গাজীপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটক ছাত্রলীগ নেতা অপু এবং তার সহযোগী মন্টু ও সুমনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ছাড়া অপু বেনাপোল পৌর আওয়ামী লীগের নেতা ইবাদত হোসেন হত্যা মামলার প্রধান আসামি। অপুকে এখনো র‌্যাব থানায় সোপর্দ করেনি।

মন্টু ও সুমনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এএইচ