রাজধানীর মহাখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি সে চিহ্নত সন্ত্রাসী।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আইপিএস পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, মহাখালীতে ‘র‌্যাব-১ ও সন্ত্রাসীদের মধ্যে’ গোলাগুলিতে ‘তালিতাভুক্ত সন্ত্রাসী ব্যাংকক সুমন নিহত’ হয়েছে।

এই ঘটনায় দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুইটি গুলি উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো খবরে জানানো হয়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, আইপিএস পুকুরপাড় এলাকায় রাত আড়াইটার দিকে র‌্যাব-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

এআই