উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ও তথ্য পরিসংখ্যান ও ব্যবস্থাপনা সচিব কেএম মোজাম্মেল হক।

শনিবার কুতুপালং রেজিস্টার্ড ও আন রেজিস্টার্ড রোহিঙ্গা বস্তি এবং কুতুপালং কমিউনিটি ক্লিনিক (চিকিৎসা কেন্দ্র) পরিদর্শন করেন। এর পরে বালুখালী নতুন রোহিঙ্গা বস্তিতে পরিদর্শক করে রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

রোহিঙ্গারা চেয়ারম্যান ও সচিবকে কাছে পেয়ে সম্প্রতি মিয়ানমারের সেনা বরবরতা, নির্যাতন, জুলুম, অত্যাচার, বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলেন। ত্রান পেয়ে তারা খুশি নয় বলে জানান কমিশনকে।

রাখাইন রাজ্যে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হিসেবে নাগরিকত্ব পাওয়ার জন্য বিশ্বের দরবারে বিশ্বনেতাদের কাছে দাবী জানান। এছাড়াও সম্প্রতি মিয়ানমার থেকে এসে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা শুনেন। রোহিঙ্গাদের বর্তমান জীবনমান, পারিপার্শিক পরিবেশ, সাস্থ্য সেবা ও চিকিৎসার খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

এসময় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানিক/নাজিব