রাজবাড়ী জেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরেছে ১২ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ।
আজ বৃহস্পতিবার ভোরে জেলার অন্তরমোড় এলাকার পদ্মা নদীতে জেলে মোহাম্মদ সেখের জালে মাছটি ধরা পড়ে।
জেলে মোহাম্মদ শেখ বলেন, বুধবার রাত ১০টার দিকে কয়েকজন মিলে পদ্মার অন্তার মোড় এলাকায় জাল ফেলে বসে থাকি। কয়েক ঘণ্টা পর জালে সজোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ জালে ধরা পড়েছে।
অনেকক্ষণ সময় নিয়ে নদী থেকে জাল উঠালে দেখি ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাদু সরকারের আড়তে মাছটি তোলা হয়। সেখানে প্রতি কেজি এক হাজার ৫০ টাকা কেজি দরে ২২ হাজার দুইশ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, ১২ কেজি ওজনের ওই বোয়াল মাছটি তিনি প্রতি কেজি দুই হাজার টাকা দরে ২৪ হাজার টাকায় বিক্রি করবেন।
এএস





