বেনাপোলে ৭.৬৫ একটি ম্যাগজিন ও অস্ত্রসহ মোঃ নাসির উদ্দীন নামে এক যুবককে আটক করেছে যশোর র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

আজ শুক্রবার রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের স্কোয়াড্রন লিডার সাঈদ হোসেন।

আটককৃত যুবক বেনাপোলের পুটখালি এলাকায় মোঃ আমিরুল ইসলামের ছেলে।

এসএইচ