ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক কেজি একশ’ গ্রাম গাঁজাসহ হাসানুজ্জামান কালু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার নদীয়াপাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-ছয় ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর আশরাফ জানান, কালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।

খবর পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সেখান থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

এসএইচ