ঝিনাইদহের ছয়টি উপজেলায় অভিযান বিভিন্ন মামলার ২৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে পুলিশ বুধবার সকাল থেকে রাত পযর্ন্ত অভিযান চালায়।

সে সময় শৈলকুপা উপজেলা থেকে সাতজন, সদর থেকে নয়জন, হরিণাকুন্ডু উপজেলা থেকে দুজন, কালীগঞ্জ থেকে চারজন,

মহেশপুর থেকে তিনজন ও কোটচাঁদপুর উপজেলা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের পাঠানো প্রক্রিয়া চলছে।

এআর