দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ১ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক টারগেট ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হিলি চেক পোষ্ট বিজিবি কোম্পানী কমান্ডার আব্দুল হামিদ জানান, শনিবার সকাল আনুমানিক ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আঃ হান্নানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মোল্লা বাজার এলাকায় একদল চোরাকারবারীকে ধাওয়া করেন।
এসময় তারা ৪০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে ১ কোটি ২০ লাখ টাকা সিজার মূল্যে কাষ্টমসে জমা করেছে।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





