খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোজিনা যশোর জেলার ঝিকরগাছা উপজেলা সদরের খায়রুল ইসলামের স্ত্রী।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, বৃহস্পতিবার ভোর ৪টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোজিনা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় শিশুসহ ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
এমআর





