হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুবলা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক আব্দুল আজিদ মিয়া (২৭) অবশেষে মারা গেছেন। এর প্রতিবাদে আজিদ মিয়ার লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আজিজ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের মৃত আতাব আলীর ছেলে।
পুলিশ জানায়, ছোট বহুলা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আজিদ মিয়ার পাশের বাড়ির কুতুব উদ্দিনের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে গত শুক্রবার কুতুব আলী তার লোকজন নিয়ে আজিদ মিয়াকে একা পেয়ে এক হাত ও কান কেটে নেয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
এদিকে, আজিজ মিয়ার মৃত্যুর সংবাদ ছোট বহুলা এলাকায় ছড়িয়ে পরলে তার লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এমই





