এইচএসসি পরীক্ষা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ১০৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, ১৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১০৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, এছাড়াও ঢাকার বাইরে ১৯ এপ্রিল সকাল থেকে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৬৬ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৮১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এআই/ এআর