রাঙামাটিতে সিএইচটি কমিশন কর্তৃক বাঙালি নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
রোববার সকাল আনুমানিক ১১টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সিএইচটি কমিশন একটি বিতর্কিত সংগঠন উল্লেখ করে বক্তারা বলেন, এ সংগঠনের আইনগত কোনো ভিত্তি নেই।
তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কিত কিছু উপদেষ্টা ও বিদেশি দালাল চক্রের সুবিধাভোগী কিছু এনজিও কর্মী নিয়ে এ কমিশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ কমিশনকে পার্বত্যাঞ্চলের বাঙালিরা প্রত্যাখান করেছে। সে কারণে রাঙামাটিতে সিএইচটি কমিশনের আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
বক্তারা আরও বলেন, হামলা, মামলা দিয়ে পার্বত্যাঞ্চলের বাঙালিদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে সরানো যাবে না। অবিলম্বে সিএইচটি কমিশন কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি মো. আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরান ফারুক।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর
জাতীয়
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধন
রাঙামাটিতে সিএইচটি কমিশন কর্তৃক বাঙালি নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।





