ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে চুরি, ছিনতাই, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ২৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে পুলিশ জেলার ছয়টি উপজেলায় অভিযান চালায়।

সে সময় সদর উপজেলা থেকে নয়জন, শৈলকুপা থেকে তিনজন, হরিণাকুন্ডু থেকে দুইজন, কালীগঞ্জ থেকে চারজন, কোটচাঁদপুর থেকে এক ও মহেশপুর থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

এআর