করোনা প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব ও ঝিনাইদ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী এ্যাড. এম এ মজিদ।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঝিনাইদহ শহরের বিসিক শিল্পী নগরী এলাকা, ঝিনাইদহ সদর থানা ও হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন স্পটে ৫ হাজার মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঝিনাইদহে করোনার রোগী শনাক্ত

এটা তার দ্বিতীয় দফা ত্রান বিতরণ। আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক এড এসএম মশিয়ূর রহমান, যুগ্ম- আহবায়ক আক্তারজ্জামান, কামালা আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম পিন্টু সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ্যাড. এম এ মজিদ জানান, ঘরবন্দি কোন মানুষ খাবারের কষ্ট করলে তাকে জানাতে অনুরোধ করা হয়েছে। তিনি খদ্যহীন মানুষের ঘরে খাবার পৌছে দিতে বদ্ধপরিকার বলেও জানান।

রমজানের প্রথম দিনে করোনায় বাংলাদেশ পরিস্থিতি

তারিক/এএস