মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের আদেশে হওয়ার পরপরই জেলা সদরের সাবগ্রাম, শহরের শেরপুর রোড কলোনি, খান্দার, চারমাথা ও উপশহর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় সাবগ্রাম ও উপশহর এলাকায় সড়কও অবরোধ করে রাখে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরকর্মীরা কাঠের গুড়ি দিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
ওই এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা সর্বদা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ঘটতে না পারে, সেদিকে নজর রাখছেন। তবে তাদের আগমনের সংবাদ পেয়ে পিছু হটে যায় মিছিল ও অবরোধকারীরা।
জেআই





