ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার বিকালে এ সংঘর্ষের ঘটনায় ১৩ ছাত্র আহত হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার (ওসি) সালাউদ্দিন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

এসআই শেখ মুফিদুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ১৩ জন আহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে শিল্পাঞ্চল থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশের অন্যান্য সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ঢাকা, জেইউ, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ