রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ফজলু শেখ (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উজানচর ইউনিয়নের চরকয়নিশা গ্রামের কাশেম শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহজালাল জানান, ফজলু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং গোয়ালন্দ পতিতাপল্লির দালাল। স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

এমএম