বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ উয়েন লুউইনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় সীমান্তে বিজিবির ওপর মিয়ানমারের বর্ডার পুলিশ কর্তৃক গুলিবর্ষণ ও এক বিজিবি সদস্যকে আটক করার ঘটনায় কড়া লিখিত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়।
মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে সচিব (দ্বিপাক্ষিক) মোস্তফা কামাল আটক বিজিবি নায়েক মো.মিজানুর রহমানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বাংলাদেশ মিয়ানমারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছে।এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগের বিষয়টি যথাসময়ে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা ও পরবর্তীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন।
গতকাল সীমান্তে বিজিবির ওপর মিয়ানামার বর্ডার গার্ড পুলিশের নির্বিচারে গুলিবর্ষণের পর থেকে বিজিবির নায়েক মো. মিজানুর রহমান নিখোঁজ রয়েছেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]