রাজশাহী মহানগর পুলিশের ৬ জন সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার রাতে মহানগর পুলিশ কমিশনার মো. সামশুদ্দিন এ আদেশ দেন।
ওই ৬ জনের বিরুদ্ধে মাদক ব্যবস্যায় সম্পৃক্ততা, আসামি ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেয়া ও সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নেয়াসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
তারা হলেন- শাহমখদুম থানার সেকেন্ড অফিসার এসআই হারুন অর রশিদ, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল ও মনির, কনস্টেবল শাহ আলম, মামুন ও ফারুক।
পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন রোববার দুপুরে জানান, বিভিন্ন সময় দায়িত্ব অবহেলার দায়ে মহানগর গোয়েন্দা পুলিশের পাঁচজন এবং শাহমখদুম থানার এক পুলিশ কর্মকর্তাকে লাইনে ক্লোজড করা হয়েছে।
এআর





