আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ঝালকাঠিতে শনিবার সকাল ১১টায় মানববন্ধন করেছে জেলা বিএনপি। স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্ট্যাব্যাপী মানববন্ধনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, বিএনপিনেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, যুবদলনেতা রবিউল হাসান তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু ও তাজুল ইসলাম।

এসময় বক্তারা গুম, খুন, মামলা ও নির্যাতন থেকে সরকারকে বিরত থাকার আহবান জানিয়ে বিএনপিনেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি করেন। অন্যথায় সরকারের নীতি-নির্ধারকদের এক সময়ে গুম ও খুনের দায়ে বিচারের সম্মুখীন হতে হবে বলেও হুমকি দেন বিএনপি নেতারা।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই