বেনাপোল পুটখালি সীমান্তে পাচারকালে ৯ শিশু, ৬নারী ও ৩ পুরুষ সহ ১৮ জনকে আটক করেছে বিজিবি। আটক নারী শিশুদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়ছে।

২১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আরিফুর রহমান জানান, শনিবার ভোররাতে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে সংঘবদ্ধ একটি নারী শিশু পাচারকারী চক্র ভালো চাকুরীর প্রলোভন দেখিয়ে বেশ কিছু নারী শিশুকে ভারতে পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৮জন নারী শিশু ও পুরুষকে আটক করে।

আটককৃতদের বাড়ি নড়াইল ও গোপালগঞ্জ জেরার বিভিন্ন এলাকায় বলে জানাগেছে। তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল থানায় মামলা হয়েছে।

নাসের/নাজিব