২০ দলের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর পুরান ঢাকার দু'টি স্থানে মিছিল ও সড়ক অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাঠেরপুল এলাকায় অবরোধ সমর্থনে মিছিল বের করে শিবির কর্মীরা।

এ সময় রাস্তায় আগুন জ্বেলে ও ইট ফেলে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

পরে পুলিশ ধাওয়া দিলে সেখানে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে একজন শিবিরকর্মী গুরুতর আহত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি দাইয়ান সালেহিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, অফিস সম্পাদক আতিকুর রহমান রিফাত, প্রচার সম্পাদক শাহিন হাসান প্রধান প্রমুখ।

পরে সকাল সাড়ে ১১টায় ধোলাইখাল থেকে শিবির কর্মীরা আরেকটি মিছিল নিয়ে জজকোর্ট এলাকার রাস্তায় আগুন জ্বেলে সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ সেখান থেকে তাদের হটিয়ে দেয়।

সেখানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন সম্পাদক মাহবুবুর রহমান. সাহিত্য সম্পাদক হাফেজ ওয়াছিম মাহমুদ, ছাত্রকল্যাণ সম্পাদক মু. শাহজালাল প্রমুখ।

এআর