সীতাকুণ্ডের কুমিরা এলাকায় শনিবার সকাল নয়টার দিকে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।  

নিহত মাহমুদা আক্তার মিলি (২১) কুমিরার কাজীপাড়া এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু তাহেরেরমেয়ে।

মিলি স্থানীয় বিজয়নগর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করতে পারছে না পুলিশ।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. মান্নান জানান, সকাল নয়টার দিকে ট্রেনে কাটা পড়ে এই কলেজ ছাত্রী নিহত হয়েছেন। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।

এর মধ্যে তার স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমবি/মাসুম