ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বেতন-ভাতা বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার দুপুরে উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা আহসানুল বাশারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে পরিষদের হল রুমে বিক্ষোভ সমাবেশে করে কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় উপজেলা প্রাণি সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আ. মান্নান, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. মালেক, যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
এআই





