জেলার দুর্গম ভুয়াছড়িতে বৃহস্পতিবার বিকালে ‘রাজশাহী টিলা নিরাপদ পানি প্রকল্প’র উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়নে বাস্তবায়িত পানির প্রকল্পটি উদ্বোধনের ফলে এলাকার শতাধিক পরিবার ও স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানির সঙ্কট নিরসন হলো।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ করিম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল খালেক, মিজানুর রহমান মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ভুয়াছড়ি বায়তুল আমান দাখিল মাদ্রাসার সভাপতি মাহবুবুল আলম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেআই





