এদিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার নাম জালাল বেপারী (৭৫)। তিনি পিরোজপুরের নাজিরপুর এলাকার বাসিন্দা। জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগের ডেঙ্গু কর্নারে ভর্তি হন তিনি। ওইদিন রাতে অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ২১৬ জন, শনিবার ২০৫ জন, শুক্রবার ১৯০ জন, বৃহস্পতিবার ১৫৩ জন, বুধবার ১৬০ জন এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন ডেঙ্গু রোগী।

এই তথ্য নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার রাতে একজন-সহ এ নিয়ে গত ৩ মাসে ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

এমবি