ময়মনসিংহের ধুবাউড়ায় ২৬ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ রাণীপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ধুবাউড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুই-এক দিন আগে কেউ লাশ ফেলে রাখে। নিহত যুবকের পেটে মারাত্বক আঘাতের চিহ্ন রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কেএইচ





