কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আজের উদ্দিন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছে।

শনিবার রাতে উপজেলার জয়রামপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত রাজু (৩২) সহ ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আজের উদ্দিন একই গ্রামের মৃত নজের উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রাজানায়, জয়রামপুর নুরুজ্জামানের কারখানা সংক্রান্ত বিরোধে দুইপক্ষ বাকবিতন্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় আজের উদ্দিন দু’পক্ষকে ঠেকাতে মাঝখানে পড়ে আহত হয়। এসময় স্থানীয়রাতাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, এটা হত্যা না সংঘর্ষের মধ্যে পড়ে ষ্ট্রোক করে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এফএফ