নাহিদা আক্তার (১৩) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। প্রেম ঘটিত কারণে নাহিদা আত্মহত্যা করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকালে নাহিদা তার নিজ বাসায় ঘরের দরজা লাগিয়ে ফাঁস দেয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন নামে একটি ছেলের সঙ্গে নাহিদার প্রেম ছিলো। তিন-চার দিন আগে বিষয়টি জানতে পারেন তারা।
অনেক বোঝানোর পরও বিষয়টি মেনে নিতে না পারায় বকা দেয় মা নুরন্নাহার। এরপরই নাহিদা বিকালে আত্মহত্যা করে বলে দাবি নিহতের পরিবারের।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক লাশ এখন ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।
ঢাকা, জেইউ, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ