যশোরে বিএনপি-জামায়াতের ৩৬ কর্মীসহ ৭৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ২৩ ও জামায়াতের ১৩ কর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।

তাদের সবাইকে বুধবার দুপুরের মধ্যে যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান।

কেএইচ