রাজধানীর একটি বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নীচে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে সবুজবাগের বাসাবোর কদমতলার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন (৩৫) পটুয়াখালীর দশমিনা এলাকার বাসিন্দা। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ভবন মালিক মিন্টু ঢামেকে জানান, তার পাঁচতলা বাসার চতুর্থ তলায় বাইরে থেকে জানালার প্লাস্টারের কাজ করছিলেন মিন্টু। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নীচে পড়ে যান।
সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহত শ্রমিকের লাশ মর্গে রাখা হয়েছে।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





