লাভ ফর ঢাকা উৎসবের জন্য আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসি থেকে শাহবাগ সড়ক বন্ধ থাকবে।
রোববার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকার প্রতি ভালোবাসা জানাতে ‘প্রাণসখা ঢাকা’ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ‘লাভ ফর ঢাকা ‘ স্লোগানকে সামনে রেখে এদিন রাজধানীর শাহবাগ চত্বরে এ অনুষ্ঠান হবে।
ওএফ





