‘কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলন ২০১৬’-এ যোগ দিতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার তিনি ঢাকা ত্যাগ করেন।

লন্ডন অবস্থানকালে তিনি সিপিএ সদর দপ্তর আয়োজিত ‘কমনওয়েলথ দিবস-২০১৬’ এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। একই সময় তিনি সেখানে সিপিএ’র কানাডার প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করবেন।

স্পিকার ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকার উদ্দেশে যাত্রা করবেন এবং লুসাকায় ১৯-২৩ মার্চ অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৪তম সম্মেলনে যোগ দেবেন। তিনি ২২ মার্চে ঢাকা ফেরার কথা।

এআইজে