বগুড়ায় ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর-ঢাকা মহাসড়কের বাঘোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক বাঘোপাড়া বাজার অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বাজারে ঢুকে যায়। এ সময় ট্রাকের চাপায় এক রিকশাচালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ