দৈনিক সমকালের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েমের হত্যাকারীর শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশে সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু,

প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, অমিতাভ দাশ হিমুন, আরিফুল ইসলাম বাবু,

উত্তম সরকার, এবিএম ছাত্তার, সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি আতাউর রহমান, অ্যাডভোকেট কাজীউল ইসলাম, সুজন প্রসাদ, মোস্তাফিজুর রহমান, আব্দুল মতিন সরকার এবং সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী প্রমুখ।

টিএইচ/ এআর