সিরাজগঞ্জে দুইটি বাসের সংঘর্ষের ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
এ সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারকে ১০,০০০ এবং আহতের পরিবারকে ৫০০০ টাকা দেবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, রোববার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের মূলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
এসএইচ





