রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার একটি টিনসেড বাসায় আগুন লেগেছে।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে আগুন লেগে এখনও অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোলরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এখনো আগুন নিয়ন্ত্রন করতে পারেনি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসএম





